দিনাজপুরের ফুলবাড়ির আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি আমবাড়ীতে ফুলবাড়ী অঞ্চলের আমবাড়ী এরিয়ার আওতাধীন আমবাড়ী শাখা থেকে আগত প্রান্তিক কৃষকের মাঝে একটি পাওয়ার ট্রিলার মেশিন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার ফুলবাড়ী অঞ্চলের আমবাড়ি এরিয়ার আওতাধীন আমতলী শাখা থেকে আগত প্রান্তিক কৃষকের মাঝে একটি পাওয়ার টিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (…

Read More

নাটোরে প্রাইম ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

এস কে,নাসির ঢাকা: দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে সম্প্রতি নাটোরে এক মাসব্যাপী ‘এনটারপ্রেনিউরশিপ ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি)-এর উদ্বোধন করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি)-এর সহযোগিতায় এবং স্কিল ফল ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে।…

Read More

সাঘাটায় নাতির ধারালো অস্ত্রের হামলায় দাদি নিহত, আশঙ্কাজনক দাদা

  গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির ধারালো অস্ত্রের হামলায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী। বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের খামারপবন তাইড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ফেরেজা বেগম (৬৫)। আহত তার স্বামী করিম (৭০) বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে…

Read More

পুঠিয়ায় ফের মহাসড়কে ডাকাতি, ১৯ মহিষবোঝাই ট্রাক লুট

  পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া যেন ধীরে ধীরে মহাসড়ক-ডাকাতদের নিরাপদ করিডরে পরিণত হচ্ছে। একই সড়কে, একই কৌশলে আবারও লুট হলো ১৯টি মহিষবোঝাই একটি ট্রাক। কয়েক মাস আগেই একই এলাকায় ডাকাতদের কবলে পড়েছিল গরুবোঝাই ছয়টি ট্রাক। পরপর এমন ঘটনায় মহাসড়কের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত প্রায় ৩টা ২০…

Read More

পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের মমতাময়ী মা এর রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার বাবুবাজার সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মোস্তাফিজুর রহমান মোস্তাক এর মমতাময়ী মা এর রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রথমে কোরআন তেলোয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সমিতির আহবায়ক ফরিদুরর হমান,জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ, বি,এম পারবেজ রেজা,সমিতির যুগ্ন আহবায়ক আতাউর…

Read More

আগামী দিনে আরও নিরাপদ রাজশাহী মহানগর গড়ে উঠবে: ভূমিমন্ত্রী মিনু

আবু কাওসার মাখন ,রাজশাহী ব্যুরো:  ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, “দুষ্টের দমন করে আগামী দিনে আরও নিরাপদ এবং বাসযোগ্য রাজশাহী মহানগরী গড়ে তোলা হবে। এই মহানগরী ভালো মানুষের জন্য আরও বসবাস উপযোগী হবে। এই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করছে আরএমপি।” বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী…

Read More

বিশ্বকাপ ফুটবলে মরক্কোর বিস্ময়কর যাত্রা

এশিয়ান বার্তা ডেস্ক: বিশ্বকাপ ফুটবলে মরক্কোর বিস্ময়কর যাত্রা চলছেই। শক্তিশালী ইউরোপীয় দলগুলোকে হারানোর ধারাবাহিকতাও অক্ষুণ্ণ রাখলো আফ্রিকার এই দেশটি। গত আসরেও মাগরেবের এই দেশটি হারিয়েছিলো স্পেন, পর্তুগাল এবং বেলজিয়ামের মতো শক্তিশালী দলকে। ২০২২ সালের আসরে সেমিফাইনাল পর্য্ত গিয়েছিল তারা। এবারের আসরেও দ্বিতীয় রাউন্ডের নক আউট ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডকে হারিয়ে পরের রাউন্ডে উঠে গেছে দেশটি। ২০২৬…

Read More

দেশে আরও নতুন তিনটি উপজেলা এবং একটি নতুন থানা প্রস্তাব অনুমোদন

এশিয়ান বার্তা ডেস্ক: দেশে আরও নতুন তিনটি উপজেলা এবং একটি নতুন থানা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। নতুন উপজেলা তিনটি হলো—চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও।’ এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ…

Read More

ঠাকুরগাঁওয়ে ৭ মাস ধরে ভাঙা কালভার্ট: বিকল্প পথে চলাচল, দুর্ঘটনার শঙ্কায় হাজারো মানুষ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার নবগঠিত রুহিয়া উপজেলার সেনুয়া ইউনিয়নের পাটিয়াডাঙ্গী-লক্ষ্মীরহাট সংযোগ সড়কের একটি গুরুত্বপূর্ণ কালভার্ট প্রায় সাত মাস ধরে ভেঙে পড়ে রয়েছে। দীর্ঘদিনেও এটি সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। ছোট যানবাহনের চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী, শিক্ষার্থী, কৃষক ও স্থানীয় বাসিন্দাদের প্রতিদিন দুই থেকে তিন কিলোমিটার ঘুরে…

Read More

ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় চার পরিবার হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই স্কুলের চার ছাত্রী একসঙ্গে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে মঙ্গলবার (৩০ জুন) ভোরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ মেলেনি। দিনভর সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে গভীর রাতে পরিবারের সদস্যরা বালিয়াডাঙ্গী থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজ ছাত্রীরা হলো উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতি খুশি (১৭), বাংঠু দেবনাথের মেয়ে মলিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের মেয়ে সুজতি রানী দেবনাথ (১৪)। তাদের মধ্যে খুশি, মলিকা ও ঋতু সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এবং সুজতি একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। খুশির বাবা মানিক চন্দ্র জানান, মঙ্গলবার সকাল ছয়টার দিকে চারজন একসঙ্গে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্কুল ও প্রাইভেট শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, ওই চার ছাত্রী সেদিন সেখানে উপস্থিতই হয়নি। এরপর আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। শেষ পর্যন্ত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পরিবারের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী থানায় পৃথক চারটি সাধারণ ডায়েরি করা হয়।নিখোঁজ চার ছাত্রীর স্বজনরা দ্রুত তাদের সন্ধান এবং নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “নিখোঁজ চার স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তাদের উদ্ধারে পুলিশ ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছে এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।” একই দিনে একই স্কুলের চার ছাত্রীর একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ছাত্রীদের দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই স্কুলের চার ছাত্রী একসঙ্গে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে মঙ্গলবার (৩০ জুন) ভোরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ মেলেনি। দিনভর সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে গভীর রাতে পরিবারের…

Read More