প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকার অনুদান পেলেন বাগাতিপাড়ার ফাতেমা
আনোয়ার হোসেন অপু, বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা কাকফো গ্রামের মেধাবী শিক্ষার্থী মোছাঃ ফাতেমা খানম চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। ফাতেমা খাতুন কাঁকফো গ্রামের লাবলুর মেয়ে। তবে অর্থের সংকটে তাঁর ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল। পরে বিষয়টি জানতে পেরে তাঁর পাশে দাঁড়ান নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন…
