বগুড়ার ভবানীপুরের অসহায় ভুক্তভোগী রুবিনার পৈত্রিক জমি ফেরত চেয়ে থানায় অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুরের আব্দুর রশিদ এর স্ত্রী মোছাঃ রুবিনা আক্তার তার নামে দলিলকৃত পৈত্রিক ৬৮ শতাংশ জমি দীর্ঘদিন থেকে ভোগ দখল করে আসছেন। জমিটি নাটোর জেলার সিংড়া উপজেলার নিশ্চিন্তপুর মৌজায় জে এল নম্বর, ১২৬, খতিয়ান নম্বর ২৯২, দাগ নাম্বার, ৭২১,৩০১,৩১৩, জমির পরিমাণ ৬৮ শতাংশ।

তফসিল কৃত জমিটি খাজনা খারিজ কমপ্লিট করা থাকলেও
প্রতিপক্ষ নাটোর জেলার সিংড়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের জনাব মাস্টারের ছেলে মোঃ মোখলেসুর রহমান রহমান চলতি আমন মৌসুমে ক্ষমতার দাপট দেখিয়ে ২০-২২ জন লোক নিয়ে জবরদখল করেছে মর্মে সিংড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রুবিনা আক্তার।

অভিযোগের ভিত্তিতে রুবিনা আক্তার এ প্রতিবেদককে জানান, গত ০১-০৮-২০২৬ তারিখে আমার জমি চাষ করে জমির মধ্যেই রোপন করার জন্য চারা রাখা ছিল সেই চারা দিয়ে জোরপূর্বক বিবাদী মোখলেছুর রহমান তার দলবল নিয়ে আমার জমিটি দখল করে। আমি বাধা দিতে গেলে আমাকে বিভিন্ন প্রকার ভয় ভীতি প্রদর্শন করে এবং হত্যার হুমকি দেওয়া হয়।

বিষয়টি নিয়ে স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনের কাছে গেলেও আমি কোন সুড়াহা পাইনি। আমি খুবই অসহায়ত্ব জীবন যাপন করছি। এই জমিটি একমাত্র আমাদের জীবন জীবিকার মাধ্যমে। এ বিষয়ে সিংড়া থানায় অভিযোগের ভিত্তিতে আমি সিংড়া থানার ওসি মহোদয়ের কাছে আইনের সহায়তা কামনা করছি, যেন তারা আমার ন্যায্য জমি আমাকে ফিরিয়ে দেন।

এ বিষয়ে বিবাদী মোখলেসুর রহমান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে জানান, এই জমিটি  ১৯৬৮ সালে আমি কিনেছি, এই জমি নিয়ে আদালতে মামলাও রয়েছে, তাই আমি যবর দখল করেছি বলেও স্বীকার করেন। তার কাছে জমির কাগজপত্র চাওয়া হলে তিনি জানান, এই মুহূর্তে আমার কাছে কোন কাগজপত্র নেই, সব কাগজপত্র আদালতে। এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামকে জানানো হলে তিনি জানান, বিষয়টি তদন্ত করে উভয় পক্ষের মধ্যে সুষ্ঠু মীমাংসার ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *