হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে: বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে…

Read More

ধানমন্ডিতে নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  নিজস্ব প্রতিবেদক ঢাকা: নেপাল ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়ে রাজধানীর ধানমন্ডির গ্রীণ গার্ডেনের রুফটপে নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে শিক্ষা, সংস্কৃতি, পর্যটন, বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ…

Read More

মেডিকেল ট্যুরিজমের নতুন দিগন্তে জাকির হোসেনের নেতৃত্বে মেডি এইডার

  নিজস্ব প্রতিবেদকঃ দেশের স্বনামধন্য মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান মেডি এইডার লিমিটেডে হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশিপ হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবী মো. জাকির হোসেন। স্বাস্থ্যসেবা ও সংশ্লিষ্ট বিভিন্ন খাতে প্রায় দুই দশকের কর্মঅভিজ্ঞতা রয়েছে জাকির হোসেনের। তিনি দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে সিনিয়র এরিয়া ম্যানেজার হিসেবে…

Read More

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডি ১০ নম্বর সড়কসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে লেকে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে ধানমন্ডি থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। উদ্ধারের…

Read More

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ.ফ.ম আনোয়ার হোসেন খাঁন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। আ.ফ.ম আনোয়ার হোসেন খাঁন…

Read More

এক্স-রে ফিল্ম নেই, জনবল সংকটে পুঠিয়া হাসপাতালে রোগীদের ভোগান্তি

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে এক্স-রে পরীক্ষা। ফিল্মের সংকটের কারণে এই সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। একই সঙ্গে চালক না থাকায় অ্যাম্বুল্যান্স সেবা ব্যাহত হচ্ছে এবং রোগীদের খাবার রান্নার জন্য নিয়োজিত কর্মীও নেই। এর পাশাপাশি হাসপাতালটিতে প্রায় ৪০টি পদ শূন্য থাকায় চিকিৎসাসেবায় তৈরি হয়েছে নানা সংকট। সরকারি এই হাসপাতালে…

Read More

দেশের পর বিশ্ববাজারেও বাড়ল জ্বালানি তেলের দাম

বাংলাদেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর একদিন পর আন্তর্জাতিক বাজারেও অপরিশোধিত তেলের দর কিছুটা বেড়েছে। কয়েক দফা দরপতনের পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরের লেনদেনে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের বিভিন্ন মেয়াদি চুক্তিতে দাম বাড়তে দেখা যায়।   বাজারের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের নভেম্বরের ফিউচার চুক্তির দাম ব্যারেলপ্রতি ২২ সেন্ট বা ০.২২ শতাংশ বেড়ে…

Read More

ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি, এরই মধ্যে বাসে বাড়তি টাকা আদায়

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসের ভাড়া সমন্বয়ের প্রস্তাব করা হলেও নতুন ভাড়া এখনো চূড়ান্ত হয়নি। এর মধ্যেই রাজধানীর বিভিন্ন রুটে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগ, কোনো কোনো রুটে ৫ টাকা আবার কোথাও ১০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর রায়সাহেব বাজার, গুলিস্তান, পল্টন ও…

Read More

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি…

Read More

শ্যামনগরে পারিবারিক কবরস্থানে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়। এর আগে রাতের দিকে ঢাকা থেকে মরিয়মের মরদেহ গাবুরায় তার বাবার বাড়িতে পৌঁছায়। স্থানীয়ভাবে আগে থেকেই কবর প্রস্তুত করে রাখা হয়েছিল। পরে…

Read More