চেকপোস্টে গাড়ির নিচে ৮৯ হাজার ৪০০ ইয়াবা, আটক ১
কক্সবাজারের উখিয়ায় একটি প্রাইভেটকারের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮৯ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মো. এরফান (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় ইয়াবাগুলো উদ্ধার করে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।…
