রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (রোটারি ক্লাব) গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিলের প্রেসিডেন্ট এস এম নুরুজ্জামান। কক্সবাজারের হোটেল সি প্যালেসে আয়োজিত সংগঠনটির বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটেগরিতে নির্বাচিত ব্যক্তি ও ক্লাবকে পুরস্কৃত করা হয়। দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানে রোটারি ডিস্ট্রিক্ট…

Read More

সামাজিক অবক্ষয়রোধে নান্দনিক দেশীয় সংস্কৃতির বিকাশ অপরিহার্য: লায়ন মোঃ গনি মিয়া বাবুল

লায়ন মোঃ গনি মিয়া বাবুল: বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলছে। অর্থনীতি, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কিন্তু এই অগ্রযাত্রার পাশাপাশি সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয়, পারিবারিক বন্ধনের শিথিলতা, মাদকাসক্তি, কিশোর অপরাধ, সহিংসতা, অসহিষ্ণুতা, সাইবার অপরাধ, অশ্লীলতা, আত্মকেন্দ্রিকতা এবং সামাজিক দায়িত্ববোধের সংকট উদ্বেগজনকভাবে বাড়ছে। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে যদি সাংস্কৃতিক ও নৈতিক…

Read More

আইইউবিএটি-তে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ অনুষ্ঠিত: তরুণদের আর্থিক অন্তর্ভুক্তি ও ক্যারিয়ার গড়ার আহ্বান

Sk. Nasir Hossai: ঢাকা, ২৯ জুন, ২০২৬: তরুণ প্রজন্মকে আর্থিক জ্ঞান এবং কর্মজীবনের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী দক্ষতা দিয়ে গড়ে তোলার লক্ষ্যে সম্প্রতি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-তে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ সেমিনার। প্রাইম ব্যাংক পিএলসি.-এর ফ্ল্যাগশিপ ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’-এর আওতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক এই সেমিনারটির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়টির বিজনেস সোসাইটির সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল একাডেমিক শিক্ষার সাথে ব্যাংকিং খাতের বাস্তব অভিজ্ঞতার সেতুবন্ধন তৈরি করা, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও বেশি যোগ্য করে তুলবে। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। তিনি বলেন, “আর্থিক অন্তর্ভুক্তি কেবল ব্যাংক হিসাব খোলার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি সমন্বিত প্রক্রিয়া, যার মাধ্যমে মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি, বৈষম্য হ্রাস এবং টেকসই অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব।” তিনি শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা ও অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব এবং দীর্ঘমেয়াদি পেশাগত সাফল্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সেমিনারে ক্যারিয়ার উন্নয়ন ও করপোরেট প্রস্তুতি বিষয়ক একটি সেশন পরিচালনা করেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড অব ব্রাঞ্চেস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মো. ইমরান হোসেন।  তিনি বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং ও করপোরেট বিশ্বে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও পেশাগত মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মাহমুদুর রহমান। তিনি বলেন, “শিক্ষার্থীদের বাস্তব কর্মপরিবেশের উপযোগী করে গড়ে তুলতে শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইউবিএটি বিজনেস স্কুলের অ্যাসোসিয়েট প্রফেসর ও বিবিএ কো-অর্ডিনেটর ড. হাসানুজ্জামান তুষার। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের ভবিষ্যৎ নিয়ে এক ফলপ্রসূ আলোচনার ক্ষেত্র তৈরি করে। ‘প্রাইমএকাডেমিয়া’-এর মাধ্যমে প্রাইম ব্যাংক তরুণদের ক্ষমতায়ন এবং শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য ভবিষ্যৎমুখী ক্যারিয়ারের সুযোগ সৃষ্টি করতে অঙ্গীকারবদ্ধ।

Read More

বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারী সোনিয়া আফরোজ খান

প্রেস বিজ্ঞপ্তি: জাতিসংঘের আওতাভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারী বাংলাদেশি বংশোদ্ভূত সোনিয়া আফরোজ খান আগামী ৪ জুলাই ২০২৬ শনিবার ভোর ৪ টায় ডেনমার্কের কোপেনহেগেন থেকে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু, অ্যাম্বাসেডর প্রফেসর ড. মিজানুর রহমান,…

Read More

ঠাকুরগাঁওয়ে পাচারের আগেই উদ্ধার ১১৫ কেজির বিরল বিষ্ণুমূর্তি, মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা; গ্রেপ্তার-২ 

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পাচারের আগেই উদ্ধার করা হয়েছে প্রায় ১১৫ কেজি ওজনের একটি বিরল কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি। আন্তর্জাতিক প্রত্নবস্তু চোরাচালান চক্রের হাতে পৌঁছানোর আগেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩) অভিযান চালিয়ে মূর্তিটি জব্দ করে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকা বলে…

Read More

ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

  মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯শত ৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় ফুলবাড়ী পৌরসভার সভাকক্ষে এ বাজেট ঘোষনা করেন ফুলবাড়ী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম। প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ২০২৬- ২০২৭ অর্থবছরে পৌরসভার রাজস্ব…

Read More

চট্টগ্রাম বন্দরে ‘ইন্ডাস্ট্রিয়াল সেফটি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

  চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্রে (Regional Training Course on Industrial Safety) শীর্ষক প্রশিক্ষণ কোর্স গত ২৯ জুন সকাল ৯:৩০ টায় উদ্বোধন করা হয়। চট্টগ্রাম বন্দর ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত গ্লোবাল পোর্টস সেফটি যৌথভাবে প্রশিক্ষণটি আয়োজন করেছে। দুই সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও…

Read More

ভাজতির বাড়িতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত সুধা বালা, গুরুতর আহত বোন ও ছেলে

হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি: আনন্দের উপলক্ষ ছিল আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যাওয়া। কিন্তু সেই যাত্রাপথই পরিণত হলো শোকের মিছিলে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী-নেকমরদ মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুধা রাণী  (৪৮) নামে এক গৃহবধূ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় তার ছেলে সারজেন সিংহ ও বোন মেজানি রানী গুরুতর আহত হন। শনিবার (২৭ জুন) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার লোলপুকুর…

Read More

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৪০০ ছাড়াল, উদ্ধার চলছেই

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলগুলোতে জীবিতদের উদ্ধারে দেশি-বিদেশি উদ্ধারকারী দল জোরালো অভিযান চালিয়ে যাচ্ছে। খবর রয়টার্সের। সরকার জানিয়েছে, এখন পর্যন্ত ১ হাজার ৬০০-এর বেশি বিদেশি উদ্ধারকর্মী ভেনেজুয়েলায়া পৌঁছেছেন এবং আরও দল আসছে। বুধবার আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের…

Read More

বাংলাদেশিদের জন্য ফের চালু ভারতের টুরিস্ট ভিসা, জেনে নিন আবেদন পদ্ধতি

এশিয়ান বার্তা ডেস্ক: দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন (টুরিস্ট) ভিসা চালু করেছে ভারত। রোববার (২৮ জুন) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) এই পর্যটন ভিসার আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে ভারত এই…

Read More