মানসিক স্বাস্থ্যের আলো ছড়াতে নতুন উদ্যোগ, পথচলা শুরু মাইন্ড স্মাইল গ্লোবালের

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি:
মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ছে। তবে এখনও সমাজের বড় অংশের কাছে বিষয়টি রয়ে গিয়েছে অবহেলিত। সেই বাস্তবতায় শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের মানসিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘মাইন্ড স্মাইল গ্লোবাল কাউন্সেলিং ইনস্টিটিউট’ (এমএসজিসিআই) এবং ‘মাইন্ড স্মাইল গ্লোবাল একাডেমি’।
গত ১২ মে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠান দুটির শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, বিচার বিভাগের প্রতিনিধি, প্রশিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান তাইবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যোগ প্রশিক্ষক সাহেব আলী, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এবং স্কলাস্টিকা ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক মো. আলাউদ্দিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন গৌরব উদয়ন স্কুলের পরিচালক মতিউর রহমান সাগরসহ সমাজের বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, শুধু কাউন্সেলিং সেবা নয়, মানসিক স্বাস্থ্য বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য নিয়েই এই উদ্যোগ। তাঁদের বিশ্বাস, বর্তমান সময়ে উদ্বেগ, হতাশা, পারিবারিক সংকট এবং শিশুদের মানসিক বিকাশজনিত নানা চ্যালেঞ্জ মোকাবিলায় পেশাদার মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা আগের যেকোনও সময়ের তুলনায় অনেক বেশি।

এই স্বপ্ন বাস্তবায়নের নেপথ্যে রয়েছেন উপদেষ্টা ড. আজীবুর রহমান ও সাথী রানি পাল। নেতৃত্ব দিচ্ছেন চেয়ারম্যান মো. ফারুক মিয়া, ভাইস চেয়ারম্যান তাসরিনা বেগম, ব্যবস্থাপনা পরিচালক ইশরাত জাহান এবং জেনারেল সেক্রেটারি শাহনাজ পারভীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শারীরিক সুস্থতার মতো মানসিক সুস্থতাও মানুষের মৌলিক প্রয়োজন। সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচলিত সংকোচ ও ভুল ধারণা দূর করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাঁদের মতে, শিশুদের সুস্থ মানসিক বিকাশ নিশ্চিত করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম আরও আত্মবিশ্বাসী, সৃজনশীল ও মানবিক হয়ে উঠবে।
দীর্ঘদিন ধরে শিশুদের মানসিক বিকাশ, মনস্তাত্ত্বিক সহায়তা এবং মানসিক স্বাস্থ্যসচেতনতা নিয়ে কাজ করে আসছে ‘মাইন্ড স্মাইল’। নতুন দুই প্রতিষ্ঠানের উদ্বোধনের মাধ্যমে সেই কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। #

10 thoughts on “মানসিক স্বাস্থ্যের আলো ছড়াতে নতুন উদ্যোগ, পথচলা শুরু মাইন্ড স্মাইল গ্লোবালের

  1. Just tried winpkrgame and honestly, it’s pretty decent! The interface is clean, and I didn’t experience any lag. Could use a few more game options, but overall a solid experience. Check it out at winpkrgame!

  2. মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা, গবেষণা ও প্রশিক্ষণকে একসঙ্গে এগিয়ে নেওয়ার এই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। শিশু-কিশোরদের জন্য সচেতনতামূলক ভিজ্যুয়াল গল্প বা ভিডিও তৈরি করতে Reference2Video-এর মতো রেফারেন্স মিডিয়া ও প্রম্পটভিত্তিক AI workspace-ও কার্যকর হতে পারে।

    reference to video ai

  3. The launch of Mind Smile Global Counseling Institute and Academy is encouraging, especially its focus on children, research, training, and reducing stigma. A source-linked directory like DeepSeek Plugins could similarly make trusted community tools easier to discover, compare, and install for practical mental-health education projects.

    DeepSeek plugins

  4. The launch of Mind Smile Global is a meaningful step, especially with its focus on children, research, training, and reducing stigma around mental health. For anyone writing about this initiative or preparing a research report, an APA 7 reference generator can quickly format sources from a URL or title and export the reference list to Word.

    free apa reference generator

  5. মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা, গবেষণা ও প্রশিক্ষণকে একসঙ্গে এগিয়ে নেওয়ার এই উদ্যোগটি আশাব্যঞ্জক। বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক বিকাশে পেশাদার সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়েছে। WoW Forever Talent-এর মতো পরিকল্পনাভিত্তিক টুলও ব্যবহারকারীদের ধাপে ধাপে সিদ্ধান্ত নিতে সহায়তা করে—সচেতনতা ও সঠিক পরিকল্পনা, দুই ক্ষেত্রেই কাঠামোবদ্ধ পদ্ধতি মূল্যবান।

    wow forever talents

  6. The launch of Mind Smile Global is a meaningful step toward reducing stigma around mental health, especially for children and families. Clear, accessible communication can strengthen awareness campaigns too; tools like PasteFonts may help create distinctive, readable social posts for sharing supportive messages.

    Paste Fonts

  7. Mental health topics like this often involve writing down thoughts to process emotions. When journaling, a word counter helps track length and reading time without sending anything to a server, which matters for private reflections. Keeping entries short and focused can also make the habit easier to maintain.

  8. Faux plants look great, but when I design porch displays digitally, I always need to tweak the 3D models first. Converting files is surprisingly handy for that, like using an easy 3mf to stl workflow to prep them for printing. Keeps everything in-browser too. Nice list here for inspiration!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *