শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম।

 

পুলিশের এই কর্মকর্তা জানান, শিল্পকলা একাডেমির সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

ঘটনার পর সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। বিস্ফোরণের কারণ ও জড়িতদের শনাক্তে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এবি/আকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *