শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ
শাহ্ আলম শাহী,দিনাজপুর: জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত ট্যাংকলরি চালকসহ তিনজন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা করার প্রতিবাদে রংপুর বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। এ কর্মসূচির সঙ্গে পেট্রোল পাম্প মালিকরাও একাত্মতা প্রকাশ করেছেন। এতে ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে যানবাহন চালকরা। রোববার (২৯ মার্চ)…
