শাহ্ আলম শাহী,দিনাজপুর:
আজও বন্ধ রয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে আজ শনিবার (২৮ মার্চ) সকালে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হওয়ার কথা থাকলেও তা বন্ধ রয়েছে।
ভারতের হিলি কাস্টমসের সুপারিনটেনডেন্ট মধুসূদন দত্ত ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে মৃত্যুতে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
মধুসূদন দত্তেরএই অকাল মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই দেশের বন্দরসংশ্লিষ্টদের মাঝে।
এ কারণে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ আজকের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন,ভারতের কাস্টমস কর্মকর্তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামীকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে।
এদিকে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি স্থলবন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Just wanted to drop a line about 888win.com. Heard some good things and decided to give it a try. So far, so good! The interface is clean and easy to use. Thinking of making it my new main hangout online. See what you think: 888win.com
Is 881bet777 a reliable place to bet 888? I need a new site and want to make sure it’s safe and easy to use. What do you think?. Click here:bet 888
Ai có link tải B29 APK mới nhất không cho mình xin với. Link cũ bị lỗi rồi. Muốn chơi game giải trí mà khó khăn quá: tải b29 apk