বিপুল উৎসব উদ্দীপনায় বাগাতিপাড়ার বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

আনোয়ার হোসেন অপু,বাগাতিপাড়া নাটোর সংবাদদাতা: :নাটোরের বাগাতিপাড়ায় বিপুল উৎসাহ উদ্দিপনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে একটি বিশাল রেলি মালঞ্চী রেলগেট থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সমূহ প্রদক্ষিণ করে বিহারকল মোভে গিয়ে শেষ হয় ।

মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালঞ্চী রেলগেটে একটি পথসভা অনুষ্ঠিত হয় । পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী
ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ।

এ সময় তিনি বলেন , বিএনপি’র চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া বিগত ফেসিস্ট সরকারের ষড়যন্ত্রের পরও তিনি কোন আপোষ করেননি , তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন । তিনি বলেন , ” বাংলাদেশ যতবার দুর্দশা গ্রস্ত হয়েছে, যতবার বাংলাদেশের মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন নেমে এসেছে , বাংলাদেশ যতবার তার গণতান্ত্রিক অবস্থাকে হারিয়েছে, ততবারই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাত ধরে গণতন্ত্রের যাত্রায় ফিরে এসেছে ” । বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দরজা সকলের জন্য খোলা,উল্লেখ করে জাতীয়তাবাদী দলের পতাকা তলে একতাবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান তিনি ।

পথসভায় আরো উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ।
বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নেকবার হোসেন, জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মাহতাব উদ্দিন , বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তারিক আজিজ, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড হতে আগত বিএনপির সদস্য ও বিএনপি’র সদস্য ও নেতৃবৃন্দ ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *