এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক
নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতা এনামুল হক বাবুল (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং সম্মিলিত সাংবাদিক পরিষদের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক…
