শাহ্ আলম শাহী,দিনাজপুর:
দিনাজপুরের নবাবগঞ্জে গরুর মাংস বলে বিক্রির উদ্দেশ্যে ৬টি ঘোড়া জবাইয়ের ঘটনায় তিনজনকে আটক করে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে জব্দ করা হয়েছে ১২ মণ ঘোড়ার মাংস।

আজ শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গাজীপুর এলাকার একটি সুপারি বাগানে এ ঘটনা ঘটে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, সকালে সংবাদ পেয়ে তারা নবাবগঞ্জ উপজেলার একটি সুপারি বাগানে গিয়ে দেখেন কয়েকজন ঘোড়া জবাই করে বিক্রির উদ্দেশ্যে মাংস প্রস্তুত করছে। এসময় তারা ৬টি ঘোড়ার মাংস জব্দ করে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। এ অভিযোগে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া জব্দ করা প্রায় ১২ মণ মাংস মাটিতে পুঁতে নষ্ট করার ব্যবস্থা নেয়া হয়েছে।

স্থানীয় সংবাদকর্মীরা জানান, আমরা সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পাই গাজীপুরে সুপারি বাগানে কয়েকজন ঘোড়া জবাই করে মাংস বিক্রি করছে। সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে দেখি,কোথাও ঘোড়ার পা, কোথাও ভুঁড়ি, আবার কোথাও ঘোড়ার মাথা রাখা আছে। অসংখ্য মানুষ জায়গাটি ঘিরে রেখেছে। বিষয়টি দেখে আমরা খুব আশ্চর্য হয়ে যাই।
এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা জানান,একটি অসাধু চক্র এভাবে মানুষকে কী খাওয়াচ্ছে,প্রশাসনের তা গুরুত্ব দিয়ে দেখা দরকার। গরুর মাংস বলে কীভাবে ঘোড়ার মাংস বিক্রি করা সম্ভব, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তারা।

Alright, time to OkeBetLogin! Hoping for a smooth login experience so I can get to my bet, fast! Let’s do this! Go log in quickly at okebetlogin
Yo, so I’m trying to figure out how to play Roobet in the US… Seems tricky. Anyone got any tips or tricks? Hit me up! I need those Roobet vibes! Learn how to play roobet in us
91rummybet – Let’s play some Rummy! Hopefully, this platform is user-friendly and the game is lit. Time to see my rummy skills pays off! Play along at 91rummybet