গাইবান্ধায় বিক্রি হওয়া ১১ মাসের শিশুকন্যা উদ্ধার, আটক ৪

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিক্রি করে দেওয়া ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে সাদুল্লাপুর উপজেলার সারবাজার এলাকা থেকে হামিদুল নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে পীরগঞ্জ উপজেলার রায়পুর ছোট ওমরপুর এলাকায় অভিযান চালিয়ে মজিদ নামে এক বাসের হেলপারকে তার শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়।

এরপর ফুলছড়ি উপজেলার মদনের পাড়া এলাকায় অভিযান চালিয়ে মোরশেদা নামে আরও একজনকে আটক করা হয়। পরে একই এলাকার ছলের মোড়সংলগ্ন সোলেমান চৌকিদারের বাড়িতে অভিযান চালিয়ে ১১ মাস বয়সী শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে বিক্রির ঘটনায় কারা কীভাবে জড়িত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *