নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

‘মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র’-এর উদ্যোগে ২১ জুন ২০২৬ ইং, রবিবার বিকেল ৪:৩০ মিনিটে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যকলা ভবনের সেমিনার কক্ষে (লিফট-৬), সেগুনবাগিচা, ঢাকায় “নারী ও শিশুদের অধিকার রক্ষায় আমাদের করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি এস. এম. মোমোর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপীল বিভাগের সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ আলম, জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি চিত্রনায়ক হেলাল খান, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী খান।

জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, সংগঠনের সহ-সভাপতি শিমা পুস্প, ইলোরা ইয়াসমিন মুক্তি, নারীনেত্রী রোকেয়া হাশেম, সৈয়দা সোনিয়া খাতুন, কাজী নিরুতাজ বেগম, মুক্তা পারভীন, নোয়ারা বেগম, সৈয়দা তাজনাহার কাজল, ফাহিমা সুলতানা পারভীন, সাদিকা তামান্না, আনোয়ারা খাতুন, মাসুমা আক্তার ভূইয়া, তাসনিমা পারভীন, ফারজানা রিমি প্রমুখ।

গোলটেবিল বৈঠকে বর্তমান সমাজে নারী ও শিশুদের অধিকার সুরক্ষা, তাদের ওপর সহিংসতা প্রতিরোধ এবং অধিকার বাস্তবায়নে সামাজিক ও আইনি সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, নারী ও শিশুদের সার্বিক নিরাপত্তা ও অধিকার রক্ষা কেবল কোনো নির্দিষ্ট সংস্থার কাজ নয়, বরং এর জন্য রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরি এবং ভুক্তভোগীদের দ্রুত আইনি ও মানসিক সহায়তা প্রদানের ওপর জোর দেওয়া হয়।

“নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করতে পারলে একটি সুস্থ ও বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব। এই লক্ষ্য অর্জনে প্রতিটি নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

3 thoughts on “নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *