আবু তালহা বগুড়া শেরপুর থেকে:
বগুড়ার শেরপুর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী ভবানীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে ভবানীপুর ইউনিয়ন জামায়াতের অফিস মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভবানীপুর ইউনিয়ন জামায়াত আমীর শহিদুল ইসলাম সাগর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জামায়াতের আমির আলহাজ্ব দবিবর রহমান, স্থানীয় নেতৃবৃন্দ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনাকে ধারণ করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
