গাইবান্ধা প্রতিনিধি:
সত্য সুন্দর প্রকাশে চ্যানেল আই আটাশে এই প্রতিপাদ্য নিয়ে পহেলা অক্টোবর আমার চ্যানেল আই দর্শক ফোরাম গাইবান্ধার আয়োজনে র্যলি,আলোচনা সভা ও কেকর্তন করা হয়েছে। পহেলা অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে গাইবান্ধা প্রেসক্লাবে আমার চ্যানেল আই দর্শক ফোরামের আয়োজনে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক মাধুকর এর সম্পাদক কে এম রেজাউল হক, প্রাক্তন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুদুর রহমান। আমার চ্যানেল আই দর্শক ফোরাম সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, খালেদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের জিটিভি’র জেলা প্রতিনিধি গোপাল মোহন্ত, সাংবাদিক আতিকুর রহমান, আমার চ্যানেল আই দর্শক ফোরামের সদস্য চৌধুরী মোঃ জাকিউল হাসান স্বাধীন,হারুন-উর-রশিদ,সাইদুর রহমান,আবু বক্কর,সানাউল্যাহ,আসাদুল্লাহসহ অন্যরা। স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ফারুক হোসেন। পরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ এবং কেকর্তন করা হয়।
