ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬
ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী বন্দরশহর মোখায় সৌদি আরবের বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। নিহত ও আহত সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে স্থানীয় একটি সংবাদমাধ্যম। ইয়েমেনের সংবাদ সংস্থা সাবা নিউজ এজেন্সির মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে মোখা এলাকায় সৌদি বিমান বাহিনী হামলা চালায়। এতে ছয়জন নিহত ও আটজন…
