প্রাইম ব্যাংক পিএলসির প্রায়োরিটি ডেবিট কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা চালু করেছে ডিজাইনার ও বেসপোক টেইলারিং ব্র্যান্ড মিউস+ভিউস। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ডেবিট কার্ড ব্যবহারকারীরা মিউস+ভিউস-এর ফ্যাব্রিক ও টেইলারিং সেবায় ১০ শতাংশ ছাড় পাবেন। এর ফলে কার্ডধারীরা বিশেষ মূল্যে ফ্যাশন ও টেইলারিং সেবা নেওয়ার সুযোগ পাবেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় প্রাইম ব্যাংকের করপোরেট কার্যালয় ‘প্রাইম ভিউ’-এ আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, প্রায়োরিটি ব্যাংকিং, ভিসি, ডিস্ট্রিবিউশন, কনজ্যুমার ব্যাংকিং নাহরীন কাইয়ুম। মিউস+ভিউস-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ফাউন্ডার ও ক্রিয়েটিভ ডিরেক্টর ফয়সাল খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব কাস্টমার প্রোপোজিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং মিউস+ভিউস-এর ম্যানেজার রিদওয়ান এম রহমান।
এই অংশীদারত্বের মাধ্যমে প্রায়োরিটি ডেবিট কার্ড গ্রাহকদের জন্য ফ্যাশন ও টেইলারিং সেবায় বাড়তি সুবিধা নিশ্চিত করা হলো।
