নিজস্ব প্রতিবেদক | ঢাকা
পার্বত্য চট্টগ্রামের ভয়াবহ বন্যা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাসুম। তিনি বন্যাকবলিত অঞ্চলে কয়েক লাখ মানুষের মানবেতর জীবনযাপন ও চরম দুর্ভোগের কথা তুলে ধরে সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানিয়েছেন।
সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে পার্বত্য চট্টগ্রামের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যা ও ভূমিধসের কবলে পড়ে হাজার হাজার পরিবার ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বা আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছে। পানিবন্দি মানুষগুলো বিশুদ্ধ খাবার পানি, খাদ্য ও প্রয়োজনীয় ঔষধের তীব্র সংকটে ভুগছে।
এই সংকটময় মুহূর্তে এক বিবৃতিতে মনিরুল ইসলাম মাসুম বলেন, “পার্বত্য চট্টগ্রামে আজ এক মানবিক বিপর্যয় চলছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে চরম খাদ্য ও স্বাস্থ্য সংকটের মুখোমুখি। এই পরিস্থিতিতে শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে, সামর্থ্যবান প্রতিটি মানুষের উচিত নিজ নিজ অবস্থান থেকে অসহায় দুর্গতদের পাশে দাঁড়ানো।”
তিনি আরও বলেন, “বন্যাকবলিত মানুষের জন্য খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও জরুরি চিকিৎসার ব্যবস্থা করা এখন সময়ের দাবি। রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের বিত্তবানদের প্রতি আমার অনুরোধ, আপনারা দুর্গতদের সহায়তায় দ্রুত কার্যকর ভূমিকা পালন করুন। আপনাদের সামান্য সহযোগিতা এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জীবন বাঁচাতে বড় অবদান রাখতে পারে।”
তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে মনিরুল ইসলাম মাসুম বলেন, “আমি আমার এলাকার ছোট ছোট মুদির দোকান ও চায়ের দোকানদার ভাইদের প্রতিও আহ্বান জানাচ্ছি, এই দুঃসময়ে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দুর্গতদের পাশে দাঁড়ান। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই উদ্যোগে শুরু থেকেই সহযোগিতা করছি এবং ভবিষ্যতেও আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আসুন, আমরা সবাই মিলে এই মানবিক বিপর্যয় মোকাবিলা করি।”
সবশেষে, মনিরুল ইসলাম মাসুম বন্যাকবলিত অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্রুত ত্রাণ তৎপরতা জোরদার করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

Alright, let’s talk 222wincasino. I gave it a spin and it was a fun experience. If you’re looking for some casino action, give it a try: 222wincasino
Just wanted to share my thoughts on 4winbetbr. For my Brazilian gambling friends, this place is seems cool for betting needs. Have a go: 4winbetbr
Okay, so I checked out 69bet and it’s… something. Pretty basic. Take a look if you’re curious: 69bet