জামায়াতের জনপ্রিয় এমপি ড.শফিকুল ইসলাম মাসুদ রাষ্ট্রের প্রেস্টিজিয়াস ডিগ্রি অর্জন

ডেস্ক রিপোর্ট:

জামায়াতের জনপ্রিয় এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ আজকে রাষ্ট্রের প্রেস্টিজিয়াস একটা ডিগ্রি অ্যাচিভ করেছেন। প্রেস্টিজিয়াস ডিগ্রি? হ্যাঁ, দেশের অন্যতম সর্বোচ্চ মর্যাদাপূর্ণ সার্টিফিকেট সফলভাবে অর্জন করেছেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ।

আজকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাত থেকে রাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ ডিগ্রির এই সার্টিফিকেটি নিয়েছেন ড. শফিকুল ইসলাম মাসুদ। কোর্সটির নাম ‘ক্যাপস্টোন কোর্স’।

এই কোর্সটি মূলত দেশের শীর্ষস্থানীয় নীতি-নির্ধারকদের একটি এলিট লিডারশীপ প্রোগ্রাম।

যে কেউ এই কোর্সটি করতে পারে না। সংসদ সদস্য, শীর্ষস্থানীয় আমলা, সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিকরাই এই কোর্সটি করতে পারে।

সহজ ভাষায় বলতে গেলে, এটি কোন প্রাতিষ্ঠানিক ডিগ্রি নয়- রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা, দূরদর্শিতা, ও কৌশলগত চিন্তাধারার বিকাশ ঘটানোর জন্য রাষ্ট্রের অন্যতম প্রেস্টিজিয়াস ডিগ্রি।

শিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ আজকে এই প্রেস্টিজিয়াস ডিগ্রিটাই অর্জন করেছেন। দ্যাটস অ্যাবসোলুটলি গ্রেট। শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের রাজনৈতিক ক্যারিয়ারের আরেকটি অর্জন।

যাইহোক, আমীরে জামায়াতের পারসোনাল সেক্রেটারি পদে শফিকুল ইসলাম মাসুদ ভাইকে রাখা প্রয়োজন মনে করি।

মাসুদ ভাইয়ের রাজনৈতিক ক্যারিয়ার আছে। শিবিরের প্রভাবশালী সভাপতির দায়িত্ব পালন করেছেন। এখন ঢাকা মহানগরী দক্ষিণের নেতা। নির্বাহী পরিষদের সদস্যও। আগামীতে আমীরে জামায়াত হওয়ার ক্ষেত্রে মাসুদ ভাইয়ের অবস্থান সম্ভাবনাময়।

অন্যান্য মেইনস্ট্রিম রাজনৈতিক দলের সিস্টেম ইজ- যাকে আগামীতে দলের দায়িত্বের জন্য যোগ্য মনে করা হয়, তাকে কয়েক বছর আগ থেকেই দলের প্রধানের পারসোনাল সেক্রেটারি হিসাবে রাখা হয়। যাতে রাজনৈতিক দূরদর্শিতা ও প্রজ্ঞা তৈরি হয়।

এক্ষেত্রে মাসুদ ভাই আগামী দিনের সম্ভাবনাময় নেতা। তাঁকে এখন থেকেই আমীরে জামায়াতের কাছাকাছি রাখা জরুরি মনে করি।

এরমধ্যে দিয়ে তাঁর মধ্যে রাজনৈতিক দূরদর্শিতা ও প্রজ্ঞার উৎকর্ষ তৈরি হবে। দলের দায়িত্ব নেওয়ার জন্যও নিজেকে প্রস্তুত রাখতে পারবে।

এটা অনেকের কাছে স্বাভাবিক মনে হলেও, আই থিংক- দিজ ইজ হাইলি ক্রুশিয়াল ফ্যাক্ট। এই বিষয়টা নিয়ে সংগঠনকে চিন্তা করা জরুরি মনে করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *