চট্টগ্রামের ফুলের হাসি ফাউন্ডেশনের শিক্ষার্থীদের সার্টিফিকেট পেলেন সাংবাদিক সাইদুল ইসলাম মাসুম

 

ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফুলের হাসি শি. বি. খা. বয়স্কদের স্কুল-এর শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়

চট্টগ্রাম থেকে এমডিএইচ রাজু’র রিপোর্ট এ বিস্তারিত..

 

‘আসুন, স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্নকে ছড়িয়ে দেই….’ এই স্লোগানে ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ৩ মে রোববার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারীতে বয়স্কদের ‘শিক্ষার বিনিময়ে খাদ্য’ স্কুলের শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান ও সুবিধা বঞ্চিত শিশুদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

 

শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত এবং ফুলের হাসি’র মরহুম শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে অপরাজেয় বাংলাদেশের ইনচার্জ জিনাত আরা বেগমের তত্ত্বাবধানে সুবিধা বঞ্চিত শিশুদের নাচ, গান, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনায় মুখর হয়ে উঠে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারী হল।

ফুলের হাসি ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তসলিম হাসান হৃদয়ের সভাপতিত্বে, ফুলের হাসি স্কুলের প্রধান শিক্ষিকা সাবরিনা আফরোজার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এডভোকেট ও (পিপি) মফিজুল হক ভুইয়া। উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, প্রধান আলোচক ছিলেন, পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস-এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর আবু তাহের চৌধুরী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: শওকত হোসেন (পিপিএম), মাই টিভি ব্যুরো প্রধান মো: নুরুল কবির, বিশিষ্ট সমাজ সেবক এম. এ সবুর, ক্যাপ্টেন মহসিন আলম, ক্যাপ্টেন সাঈদ, বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার জাবেদ আবসার চৌধুরী, ক্যাপ্টেন মহসিনুজ্জামান খান, তাহেরা বেগম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আবু তৈয়ব, দৈনিক লাখোকন্ঠ’র চট্টগ্রাম বিভাগীয় প্রধান ও সিটি এডিটর সাইদুল ইসলাম (মাসুম), সাংবাদিক প্রনয় দাশ গুপ্ত এবং সাংবাদিক রতনসহ প্রমুখ।

ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বয়স্কদের শি. বি. খা.
স্কুলের সকল শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়। এছাড়াও “World Press Freedom Day” উপলক্ষে অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও প্রচারের জন্য দৈনিক লাখোকন্ঠ, ৭১ টিভি এবং মাই টিভি’র চট্টগ্রাম বিভাগীয় প্রধানদের সম্মাননা মেডেল ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট মফিজুল হক ভুইয়া বলেন, সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ফুলের হাসি ফাউন্ডেশনের পথচলার ৫ বছরের মানবিক কার্যক্রমের সাথে তিনি নিজেও জড়িত, সেই সাথে ফুলের হাসি ফাউন্ডেশনের প্রতি শুভ কামনা ও ফুলের হাসি স্কুল-কে স্বাগতম জানান।

অনুষ্ঠানের উদ্বোধক চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি জাহিদুল করিম কচি বলেন, এই ধরনের কার্যক্রমে সব সময় পাশে আছি, আসুন আমরা সবাই মানবিক হই।

বক্তব্যে প্রধান আলোচক কামরুল কায়েস চৌধুরী বলেন, সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এই উদ্যোগ অসাধারণ, আশা করি ফুলের হাসি ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম সবসময় এভাবেই এগিয়ে যাবে।

সমাপনী বক্তব্যে সভাপতি তসলিম হাসান হৃদয় বলেন, আমি সব সময় চেষ্টা করি ভালো কাজে জড়িত থেকে ব্যতিক্রম কিছু করতে, আশা করি সমাজের বিত্তবানরাও গরীব ও অসহায়দের সাহায্যে এগিয়ে আসবেন।

3 thoughts on “চট্টগ্রামের ফুলের হাসি ফাউন্ডেশনের শিক্ষার্থীদের সার্টিফিকেট পেলেন সাংবাদিক সাইদুল ইসলাম মাসুম

  1. Just discovered Strayjuego, and it’s got a surprisingly good mix of games. I’m always on the lookout for new places to play, and this one’s definitely on my radar now. Check it out at strayjuego!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *