পুঠিয়ায় দুই প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের হানা, জরিমানা ২৩ হাজার
(রাজশাহী)প্রতিনিধিঃ মেয়াদ পেরিয়েছে, তবু বিক্রির জন্য সাজানো দোকানের রাকে, কোথাও আবার কেকের মোড়কেই নেই ওজন, উপাদান কিংবা মেয়াদোত্তীর্ণের তারিখ। এমন অনিয়মের বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর,…
