পুঠিয়ায় দুই প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের হানা, জরিমানা ২৩ হাজার

(রাজশাহী)প্রতিনিধিঃ

মেয়াদ পেরিয়েছে, তবু বিক্রির জন্য সাজানো দোকানের রাকে, কোথাও আবার কেকের মোড়কেই নেই ওজন, উপাদান কিংবা মেয়াদোত্তীর্ণের তারিখ।
এমন অনিয়মের বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহীর সহকারী পরিচালক বিপুল বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে নিউ হিরা এ্যান্ড বিস্কিট ফ্যাক্টরিতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি কেকের মোড়কে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, উপাদান এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অভিযোগও ওঠে। এসব অনিয়মে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, হুমাইদ স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সব মিলিয়ে অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহীর সহকারী পরিচালক বিপুল বিশ্বাস জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে পণ্যের মান ও মূল্য সংক্রান্ত অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

3 thoughts on “পুঠিয়ায় দুই প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের হানা, জরিমানা ২৩ হাজার”

  1. This poker room setup offers exactly the relaxed yet competitive vibe I look for in my downtime. Tournament schedules are consistent and the seating system works perfectly every time. I really appreciate how they handle dispute resolution fairly and keep the community respectful. jokaroomlogin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *