নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলায় বন্ধু সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজাওয়ানুল হক। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মো. মোশাররফ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা সদস্য ও বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হায়দার রশীদ সোনা, ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কাজেম উদ্দিন, স্থানীয় নেতা রফিকুল ইসলাম (ঘুঘু), আব্দুর রাজ্জাকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সংস্থার সভাপতি আব্দুল মজিদ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেফ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা এবং শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এ সময় বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মামুনুর রশিদ এবং রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মোছা. সাইমা ইসলাম সার্বিক সহযোগিতা করেন।
দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে শিশু, নারী ও প্রবীণসহ বিভিন্ন বয়সের শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। বিশেষ করে নিম্নআয়ের ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের মধ্যে এ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে।
সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম পল্লব জানান, জনকল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।
উল্লেখ্য, বন্ধু সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান কার্যালয় বাগাতিপাড়া উপজেলার তমালতলা, বড়বাঘা রোডের এম.এস. ভবনের নিচতলায় অবস্থিত। সংস্থাটি দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

Ok, saving FB777login for later. Don’t want to forget it when I’m in the mood for some action. Convenience is key! Bookmark fb777login and speed up the fun later!
Gave ne88bet a crack last night. A few wins, a few losses, the usual. The selection isn’t bad, and the interface is pretty easy to get around. Might be your cuppa. Check them out here ne88bet
Fancy a spin? I dropped into pg888pg88 and it had a good vibe. Easy to navigate and some fun options. See what you think: pg888pg88
Best experience so far! The bonuses are actually fair and the payout process is way faster than other sites I’ve tried. Cheers to phjlpgcasino!
Solid platform with a great selection of games. The registration was a breeze and I started playing in minutes. Check betmgmcasino