আব্দুল খালেক নান্নু : ব্যবসায়িক সম্প্রসারণ এবং সেবার মান আরো উন্নত করার লক্ষ্যে নতুন অফিস উদ্বোধন করে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এমএসএফ এমিটি ইন্টারন্যাশনাল লিমিটেড।
৭ আগস্ট বিকেলে রাজধানী ঢাকার প্রগতি সরণী উত্তর বাড্ডায় অবস্থিত রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারের ১০ম তলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অফিসটি উদ্বোধন করা হয়। উদ্বোধন চলাকালে আগত অতিথিদের মাঝে যেন এক মিলন মেলায় পরিণত হয়েছিল।

অনুষ্ঠান শুরুতে আগত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন এবং সম্মাননা ক্রেস্ট উপহার প্রদান করা হয়।
অপরদিকে এই অফিসটি উদ্বোধন উপলক্ষে কেক কেটে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের চেয়ারম্যান মনির মাতব্বর, মারুফ সিকদার সহ সংগঠনের বৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে মালয়েশিয়া থেকে প্রবাসী বাংলাদেশি বগুড়ার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মিনহাজ মন্ডল, তিনি ভার্চুয়ালি প্রেজেন্ট ছিলেন এবং তার প্রতিনিধি হিসেবে এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আব্দুল খালেক নান্নু।
অপরদিকে বিদেশি বেশ কিছু মেহমান উপস্থিত থেকে অনুষ্ঠানটি আরো উজ্জ্বল নক্ষত্র করে নতুন উদ্ভাবন তৈরি করেন।

এদিকে এই অনুষ্ঠান শেষে সংগঠনের চেয়ারম্যান মনির মতব্বর এশিয়ান বারতা কে জানান, আমরা প্রবাসী বাংলাদেশীদের নিয়ে গড়ে তোলা বাংলাদেশে অবস্থানরত বেশ কিছু ব্যবসায়ীরা যৌথভাবে এই অফিসটি গড়ে তুলেছি।
আমাদের লক্ষ ও উদ্দেশ্য হলো, বাংলাদেশ সরকারের উন্নয়নমুখী এবং বেসরকারি উদ্যোক্তাদের কাজে অংশগ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে, সেবার মান আরো সমৃদ্ধশালী করে গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
