বানেশ্বরে হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখার উদ্বোধন

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়সংলগ্ন সারদা সড়কে ‘হরিচাঁদ মিঠাই ভান্ডার’-এর নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। উদ্বোধনকে ঘিরে সকাল থেকেই সারদা সড়কে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে শুরু…

Read More

রাজশাহীতে অনুমোদন ছাড়াই কেক উৎপাদন, বেকারিকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অনুমোদন ছাড়াই জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রির অভিযোগে একটি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে মহানগরীর বিসিক শিল্পনগরী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ‘মায়ের দোয়া বেকারি’ নামের প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা…

Read More

উখিয়া সীমান্তে ৩ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে উপজেলার পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপির বিশেষ টহল দল। গ্রেপ্তার…

Read More

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে দিনাজপুরে ১১ দলের মিছিল-সমাবেশ

আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রথমে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে স্টেশন রোড থেকে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার স্টেশন…

Read More

পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত

পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে রাজশাহীর পুঠিয়ায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এর মধ্যে ছিল পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেলপুকুর বাইপাস এলাকায় পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু…

Read More

আট দফা না মানলে এক দফার আন্দোলন: ডা. শফিকুর রহমান

১১ দলীয় ঐক্যের ঘোষিত আট দফা দাবি বিএনপি মেনে না নিলে আন্দোলন এক দফায় রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শফিকুর রহমান বলেন, গণভোটের রায়…

Read More

সরকারি চাল পাচারের অভিযোগ, বিএনপি নেতার পিকআপ আটক

হবিগঞ্জের মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল অন্যত্র নেওয়ার অভিযোগে চালবোঝাই একটি পিকআপ আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পিকআপটি শাহজাহানপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার জাহাঙ্গীর ভূঁইয়ার দোকান থেকে চাল নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, জাহাঙ্গীর ভূঁইয়া শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর বাজার এলাকায় পিকআপটি আটক করা…

Read More

মাদকের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া ও শিলমাড়িয়া এলাকায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রোববার পরিচালিত এ অভিযানে তিনজনকে আটক করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এলাকায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং মাদকের বিস্তার ঠেকাতেই এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন, জসীম…

Read More

গাইবান্ধায় বিক্রি হওয়া ১১ মাসের শিশুকন্যা উদ্ধার, আটক ৪

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিক্রি করে দেওয়া ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে সাদুল্লাপুর উপজেলার সারবাজার এলাকা থেকে হামিদুল নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে পীরগঞ্জ উপজেলার রায়পুর ছোট ওমরপুর এলাকায় অভিযান…

Read More

রাজশাহীতে নারীকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ, গ্রেপ্তার ২

রাজশাহীর লক্ষীপুর এলাকায় চিকিৎসা নিতে আসা এক নারী ও তার স্বজনদের মারধর, শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নগরীর লক্ষীপুর এলাকার পুরাতন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পেছন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মৃত গোলাম কিবরিয়া জিকিরের ছেলে লাবিব…

Read More