মাদকের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া ও শিলমাড়িয়া এলাকায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রোববার পরিচালিত এ অভিযানে তিনজনকে আটক করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এলাকায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং মাদকের বিস্তার ঠেকাতেই এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন, জসীম…

Read More

গাইবান্ধায় বিক্রি হওয়া ১১ মাসের শিশুকন্যা উদ্ধার, আটক ৪

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিক্রি করে দেওয়া ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে সাদুল্লাপুর উপজেলার সারবাজার এলাকা থেকে হামিদুল নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে পীরগঞ্জ উপজেলার রায়পুর ছোট ওমরপুর এলাকায় অভিযান…

Read More

রাজশাহীতে নারীকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ, গ্রেপ্তার ২

রাজশাহীর লক্ষীপুর এলাকায় চিকিৎসা নিতে আসা এক নারী ও তার স্বজনদের মারধর, শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নগরীর লক্ষীপুর এলাকার পুরাতন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পেছন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মৃত গোলাম কিবরিয়া জিকিরের ছেলে লাবিব…

Read More

শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।   বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম।   পুলিশের এই কর্মকর্তা জানান, শিল্পকলা একাডেমির সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  …

Read More

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে সঙ্গী হচ্ছেন ৩৫ জন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংক্ষিপ্ত এই সফরে তার সঙ্গে থাকছেন ৩৫ সদস্যের একটি প্রতিনিধিদল। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে চারজন মন্ত্রী রয়েছেন। তবে পররাষ্ট্রমন্ত্রী, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিউইয়র্কে পৌঁছে প্রধানমন্ত্রীর সঙ্গে…

Read More

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো বক্তব্য দেবেন তিনি। এর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে বক্তব্য দেন। এরপর তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা…

Read More

অপ্রতিম হত্যা: গ্রেপ্তার চারজনই অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ও বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা তাদের অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী…

Read More

বৃষ্টিতে তলিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা, ভোগান্তিতে নগরবাসী

ভোর থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল, সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীরা। রোববার (২০ সেপ্টেম্বর) ভোরের দিকে শুরু হওয়া বৃষ্টিতে পল্টন, মালিবাগ, মৌচাক, কাকরাইল, মতিঝিল, নিউমার্কেটসহ রাজধানীর বিভিন্ন নিচু এলাকার সড়ক পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও সড়কে হাঁটুপানি…

Read More

মক্কা-মদিনায় হামলা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ করবে মুসলিমরা: ধর্মমন্ত্রী

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি এবং সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা করা হলে বিশ্বের সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। প্রয়োজনে লক্ষ লক্ষ মুসলিম নিজের জীবন বিলিয়ে দিয়ে পবিত্র ভূমির মর্যাদা রক্ষা করবে। পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি এবং সেখানে যেকোনো ধরনের হামলার অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে এ মন্তব্য করেছেন…

Read More

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫৫টি মামলা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৫২ জন, লালবাগে ৪৩,…

Read More