এসএম দৌলত জেলা প্রতিনিধ বগুড়া:
বগুড়ার সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমাণ শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলে ৩ জন নিহত হয় ৬ জন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে বাসটি সেখানে কাজের সন্ধানে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত ১০ জন আহত হন। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়ায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশযেঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের সবাই দিনমজুর। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত এবং স্বজনদের খোঁজে কাজ চলছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Super easy to navigate and very user friendly. I was worried about the login process but it was seamless. Great job guys at bd5777betlogin.