ঠাকুরগাঁওয়ে পাচারের আগেই উদ্ধার ১১৫ কেজির বিরল বিষ্ণুমূর্তি, মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা; গ্রেপ্তার-২
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পাচারের আগেই উদ্ধার করা হয়েছে প্রায় ১১৫ কেজি ওজনের একটি বিরল কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি। আন্তর্জাতিক প্রত্নবস্তু চোরাচালান চক্রের হাতে পৌঁছানোর আগেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) অভিযান চালিয়ে মূর্তিটি জব্দ করে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকা বলে…
