বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান
গোপালগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়ানো ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব, এপিবিএনসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত…
