ঠাকুরগাঁওয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সম্মাননা পেলেন দুই সফল উদ্যোক্তা
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাণীশংকৈল কার্যালয়ের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ…
