পর্তুগালের পরাজয়, ‘৭’র অদ্ভুত মিল টেনে ব্রাজিলভক্ত পাভেলের মজা

বিনোদন প্রতিবেদক

ফিফা বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর টিম পর্তুগালের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ফুটবলপ্রেমীদের সেই আলোচনায় এবার যোগ দিলেন ব্রাজিলভক্ত অভিনেতা সাইদুর রহমান পাভেল।

পর্তুগালের হারের পর নিজের ফেসবুক স্ট্যাটাসে মজার ছলে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের এই অভিনেতা লেখেন, ‘হেরেছি তাতে কোনো দুঃখ নাই, কিন্তু মেসির ৭ গোল, এমবাপ্পের ৭, হালান্ডেরও ৭। রানিং মাস চলেও ৭। আজকে তারিখও ৭…! ৭-এর কোয়ালে হিছা মারি।’

পাভেলের এই স্ট্যাটাস প্রকাশের পরই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই এটিকে পর্তুগাল ও তাদের সমর্থকদের উদ্দেশে হাস্যরসাত্মক খোঁচা হিসেবে দেখছেন।

আবার কেউ কেউ মন্তব্য করেছেন, এটি কেবল ফুটবলকে ঘিরে সমর্থকদের চিরচেনা মজার প্রতিক্রিয়ারই অংশ।

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ ঘিরেই সমর্থকদের মধ্যে এমন খুনসুটি ও ট্রল নতুন নয়। প্রিয় দলের জয়-পরাজয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা থেকে সাধারণ দর্শক- সবার অংশগ্রহণে তৈরি হয় ভিন্ন এক ফুটবল-উৎসবের আবহ। সেই ধারাবাহিকতায় এবার আলোচনায় উঠে এসেছে অভিনেতা সাইদুর রহমান পাভেলের এই ব্যতিক্রমী স্ট্যাটাসও।

3 thoughts on “পর্তুগালের পরাজয়, ‘৭’র অদ্ভুত মিল টেনে ব্রাজিলভক্ত পাভেলের মজা

  1. 89bets is where it’s at! Been playing on 89bets for a while now. The platform is user-friendly and offers a decent range of games. Decent odds too. Give it a shot 89bets

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *