দিনাজপুরে ফ্যামিলি কার্ডে নতুন স্বপ্ন দেখছেন দরিদ্র মানুষেরা: কাল উদ্বোধন

 

শাহ্‌ আলম শাহী দিনাজপুর থেকে :
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিএনপি সরকারের ফ্যামিলি কার্ডের সুফল পেতে যাচ্ছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হত-দরিদ্র মানুষেরা। ফলে উৎসবের আমেজ আর আনন্দ-উচ্ছাসের কমতি নেই সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে। এই কাঙ্খিত দিনটির জন্য এখন অপেক্ষার প্রহর গুনছেন তারা।অভিযোগও রয়েছে কার্ড প্রদানের আশ্বাসে ঘুষ দাবিতেও।
সংশ্লিষ্টরা বলছেন, ইতোমধ্যে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত করা হয়েছে।

আর মাত্র কয়েকঘন্টার অবসান। তারপর সেই মাহেন্দ্রক্ষণ ১০ মার্চ উদ্বোধন হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন। ফলে বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া সেই আলোচিত প্রতিশ্রতি এখন রুপ নিচ্ছে বাস্তবে। এই প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে সারা দেশে নির্বাচন করা হয়েছে ১৪টি উপজেলার ১৪টি ওয়ার্ড। এরমধ্যে দিনাজপুর-৬ সংসদীয় আসনের নবাবগঞ্জের জয়পুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বেলঘাট গ্রামের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত মানুষেরা এই কাঙ্খিত সুফল পাচ্ছেন। এই ওয়ার্ডের ২০০০টি পরিবারে যিনি মা বা মহিলা প্রধান রয়েছেন তিনিই পাবেন বিএনপি সরকারের এই অর্থ সুবিধা। ফলে ফ্যামিলি কার্ডধারী এসব মানুষদের মধ্যে বইছে আনন্দ-উল্লাস আর উৎসবের আমেজ।

প্রথম পর্যায়ে এই উপজেলার ১টি ওয়ার্ডের ৬০০টির উপরে মহিলা প্রধান পরিবার পাবেন এই সুবিধা। প্রতি মাসে প্রত্যেককে মোবাইল ব্যাংকিং বা ব্যাংক একাউন্টে দেওয়া হবে ২ হাজার ৫০০’শ টাকা করে। আগামী ৪ বছরে সারাদেশে ধাপে-ধাপে এই কার্ডের সুবিধার আওতায় আসবেন ৪ কোটি পরিবার। মুলত নারীর ক্ষমতায়নের জন্য নেওয়া বিএনপির এই উদ্যোগ এখন সব মহলে প্রশংসিত হচ্ছে।
স্থানীয় প্রশাসন বলছে, সুবিধাভোগীর পরিবারগুলোর তথ্য যাচাই-বাছাই করে একজন একজন করে মহিলা নির্বাচিত করা হয়েছে।

ফ্যামিলি কার্ড নীতিমালায় ৬ ধরনের পরিবারকে বাদ রাখা হয়েছে। সেগুলো হলো পরিবারের কোনো সদস্য সরকারি পেনশনভোগী হলে, বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহার করলে, ব্যক্তিগত গাড়ি বা বিলাসবহুল সম্পদের মালিক হলে, পরিবারের কেউ সরকারি চাকরিজীবী হলে, বাণিজ্যিক লাইসেন্সধারী হলে এবং বড় পরিসরের ব্যবসার মালিক হলে। প্রতি মাসে প্রত্যেকে পাবেন ২ হাজার ৫০০’শ টাকা করে।
(ভক্সপপ: তরিকুল ইসলাম, সভাপতি, নবাবগঞ্জ উপজেলা বিএনপি, দিনাজপুর)।

তাদের নিজস্ব মোবাইল ব্যাংকিং বা ব্যাংক একাউন্টে এই অর্থ দেওয়া হবে। উদ্বোধনকে সামনে রেখে এরিমধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আগামীকাল ১০ মার্চ উদ্বোধন হবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের।

 

3 thoughts on “দিনাজপুরে ফ্যামিলি কার্ডে নতুন স্বপ্ন দেখছেন দরিদ্র মানুষেরা: কাল উদ্বোধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *