১৬ মার্চ দিনাজপুরে উদ্বোধনের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী শুরু করবেন খান খনন কর্মসূচি

 

শাহ্‌ আলম শাহী,দিনাজপুর:
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, খাল খনন কর্মসূচি একটি বিপ্লব, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। খাল খনন বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম।

১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এতে খাল খননের মাধ্যমে মানুষের জীবন-জীবিকার আমূল পরিবর্তন হবে।

আজ রবিবার (৮ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে গণমাধ্যমে কর্মীদের প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেন, বর্তমান সরকার হচ্ছে জনবান্ধব সরকার, জনকল্যাণে সরকার দায়িত্ব নেওয়ার পরদিন থেকে কাজ শুরু করেছে। কৃষি কাজে সেচের ব্যবস্থা করা,মাছ উৎপাদন বৃদ্ধি,
পানির প্রবাহ বৃদ্ধি এবং জলাবদ্ধতা দূরীকরণের জন্য সরকার খাল খননকে গুরুত্ব দিচ্ছে। দিনাজপুরসহ সারাদেশে খাল খননের পাশাপাশি খালের উভয়পাশে বৃক্ষ রোপণসহ সৌন্দর্য বর্ধন করা হবে। এজন্য ইতোমধ্যে একাধিক আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে ১৮০ দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। খাল খননের দৃশ্যমান কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে।

‎এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে জনকল্যাণে কাজ করেছে। আগামী ৫ বছরে দেশব্যাপী ২০ হাজার কি. মি. খাল-পুকুর-জলাশয় খনন-পুনঃখননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার ইতোমধ্যে ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করে দিয়েছে, আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী ১৫ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন এবং ১৬ মার্চ দিনাজপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচি। এই উদ্বোধনের মধ্যদিয়ে দেশব্যাপী শুরু হবে খাল খনন কর্মসূচি।

প্রতিমন্ত্রী ফরহাদ বলেন,এই খাল খনন করা হলে ৬ হাজার বিঘা জমিতে সেচ সুবিধা পাবে।
অতিরিক্ত ফসল উৎপাদন হবে। কৃষক ও দেশ উপকৃত হবে।’
এ সময় দিনাজপুর- ১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু,দিনাজপুর -৩ ( সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ, জেলা প্ররশাস মো.রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

3 thoughts on “১৬ মার্চ দিনাজপুরে উদ্বোধনের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী শুরু করবেন খান খনন কর্মসূচি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *