রাজশাহীর পুঠিয়া উপজেলা জুড়ে অভিযান, কঠোর মনিটরিং শুরু

 

 পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি:

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, ভোজ্যতেলের কৃত্রিম সংকট ঠেকানো এবং সার–কীটনাশকের বাজারে অনিয়ম বন্ধে রাজশাহীর পুঠিয়া উপজেলা জুড়ে অভিযান ও কঠোর মনিটরিং শুরু করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৭ মার্চ ২০২৬) উপজেলার বিভিন্ন বাজারে এই তদারকি কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।

অভিযানকালে একটি ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুদ রাখা এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করাসহ একাধিক অনিয়ম ধরা পড়ে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জব্দ করা মেয়াদোত্তীর্ণ কীটনাশক জনসম্মুখে ধ্বংস করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান, রমজান মাসে অসাধু ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা, বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *