আব্দুল খালেক নান্নু: অবশেষে সকল প্রস্তুতির সম্পন্ন হল জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভার ভেন্যু। ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখে আগামীর বাংলাদেশে এক নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে সারা দেশ থেকে আসা প্রায় তিন শতাধিক সাংবাদিকদের আয়োজনে আজকের এই মিলনমালা শুরু হবে এক অনারম্বর পরিবেশের মধ্য দিয়ে। আর এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল এশিয়ান বার্তা টোয়েন্টিফোর ডটকম।
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা-এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ ৭ মার্চ ২০২৬, শনিবার বিকাল ৩টায় রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি-নির্ধারণী পরিষদের সভাপতি মোঃ জামাল হোসেন-এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব লায়ন শিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো-এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. হালিদা হানুম আখতার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করবেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সচিব ও দি ডেইলি গ্লোবাল নেশন-এর প্রধান সম্পাদক ড. আবি আব্দুল্লাহ, পিডিসির নির্বাহী পরিচালক এস. এম. সিরাজ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সামসি আরা জামান, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক স্কোয়াড্রন লিডার আবু শামীম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নাওয়াজ, জিয়ামঞ্জ ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মনছুর আহমেদ ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি নেচার আহমেদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক নাফিউল ইসলাম এবং আসাদ বিন রনি।
উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি বিশিষ্ট সাংবাদিক নেতা মুহাম্মদ আলতাফ হোসেন-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি দেশের অবহেলিত ও নির্যাতিত সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং গণমাধ্যমকর্মীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সংগঠনটি সাংবাদিক সমাজের ঐক্য সুদৃঢ় করা এবং পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগ, জেলা, মহানগর ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থাকবেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হবে। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
এই অনুষ্ঠানে অত্র সংগঠনের সকল সদস্যকে সঠিক সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংগঠনের মহাসচিব আলমগীর গনি।

Gonna check out Bullsbet net. Always on the lookout for new betting platforms! Hope the odds are good and the site’s legit. Let’s get this W! Check out bullsbet net
Free Fire bets? Okay, this is interesting. I’m in! Let’s see if I can predict who’s gonna clutch up. Hoping to make some quick cash with this! Bet on it at free fire bets
x777 Live! Hope the streams are good and the games are hype. Time to unwind and watch some action! Let the good times roll at x777 live