বগুড়ার ভবানীপুরে জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া শেরপুর থেকে সাদিকুল বারি : 

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলার  বাংলাদেশ জামায়াতে ইসলামী ভবানীপুর ইউনিয়ন শাখার ৭ নং ওয়ার্ডের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানে রাশেদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ভবানীপুর ইউনিয়ন শাখার সংগ্রামী আমির শহিদুল ইসলাম সাগর।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, বগুড়ার  শেরপুর উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য শাহিন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন এমসিএল-এর মফস্বল সম্পাদক সাংবাদিক আব্দুল খালেক নান্নু, মাওলানা আবুল হোসাইন, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা খলিলুর রহমান সহ ভবানীপুর ইউনিয়ন শাখার বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনার মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

 

3 thoughts on “বগুড়ার ভবানীপুরে জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  1. NE88 has some interesting games that I haven’t seen anywhere else. Keeps things fresh and exciting. Good option if you are looking for something different. ne88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *