গাইবান্ধায় ময়লাবাহী ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা শহরে পৌরসভার ময়লাবাহী ট্রাকের চাপায় মাসুদুর রহমান মাসুদ (২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম পাড়ায় গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ শহরের জুম্মাপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি সদর উপজেলা মডেল মসজিদের খাদেম ছিলেন।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বাসা থেকে মসজিদের উদ্দেশে মোটরসাইকেলে যাচ্ছিলেন মাসুদ। পথে পশ্চিমপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা পৌরসভার একটি ময়লার ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই মাসুদ মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

4 thoughts on “গাইবান্ধায় ময়লাবাহী ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত

  1. [9725]8888 bet Official Login | সেরা ক্যাসিনো বোনাস ও দ্রুত পেমেন্ট,8888 bet অফিসিয়াল লগইন করে সেরা ক্যাসিনো বোনাস বুঝে নিন। দ্রুত বিকাশ পেমেন্ট এবং সহজ অ্যাপ ডাউনলোড সুবিধা পেতে আজই যোগ দিন। visit: 8888 bet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *