গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা শহরে পৌরসভার ময়লাবাহী ট্রাকের চাপায় মাসুদুর রহমান মাসুদ (২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম পাড়ায় গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ শহরের জুম্মাপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি সদর উপজেলা মডেল মসজিদের খাদেম ছিলেন।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বাসা থেকে মসজিদের উদ্দেশে মোটরসাইকেলে যাচ্ছিলেন মাসুদ। পথে পশ্চিমপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা পৌরসভার একটি ময়লার ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই মাসুদ মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Jilibet020, is really good platform, it works fluently, so I give you a recommendation for jilibet020
Hey, I’ve been trying my luck with Vietlottpower lately. It’s easy to play and who knows, maybe I’ll finally win something big! Fingers crossed! Check it out here vietlottpower
Downloaded the Winbuzz app. It was a super easy download and install process. Seems legit so far! I’ll update if I hit the jackpot! Grab it here winbuzzappdownload