নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে তিনি এবং মাহদী আমিন ২০১১ সাল থেকে কাজ করে আসছেন। দীর্ঘ গবেষণা ও পরিকল্পনার মাধ্যমে এ কর্মসূচির ধারণা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। তিনি জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক মহলেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
তারেক রহমান বলেন, “আমরা ফ্যামিলি কার্ড দিতে চাইছি। সবাই বলছে এটি বাজিমাত প্রোগ্রাম। হ্যাঁ, এটি বাজিমাত প্রোগ্রাম। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটিকে বাজিমাত বলতে পারেন। তবে এর পেছনে রয়েছে দীর্ঘদিনের গবেষণা ও পরিকল্পনা।”
তিনি আরও বলেন, “আপনারা একটি বিষয় চিন্তা করে দেখুন। আমরা গবেষণা করে এই ধারণা পেয়েছি। মাহদী আমিন এবং আমি ২০১১ সাল থেকে ফ্যামিলি কার্ড নিয়ে কাজ করছি। দীর্ঘ সময় ধরে বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা, তথ্য সংগ্রহ এবং বিভিন্ন বাস্তবতা বিশ্লেষণের পর আমরা এই উদ্যোগকে সামনে এনেছি।”
ভিডিওটি দেখুন এবং বেশি বেশি শেয়ার করুন,,,
