গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা হতে মাদক নির্মূলের উদ্দেশ্যে গাইবান্ধা জেলা পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও সেবীদেরকে আইনের আওতায় নিয়ে থাকে।
এরই প্রেক্ষিতে অদ্য ১৭ জুন বুধবার অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল জনাব মুত্তাজুল ইসলাম এর নেতৃত্বে গাইবান্ধা সদর থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ এর একটি দল সদর থানার রামচন্দ্রপুর ইউনিয়নে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
ভোর আনুমানিক ৪:৫০ ঘটিকার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের মেঘ ডুমুর মধ্যপাড়া গ্রামের একটি মাছের খামারের একটি ঘর থেকে গাইবান্ধা জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন(৩৩) কে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। অভিযান পরিচালনা কালে তার হেফাজত থেকে ৭শ” পিস পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট সেবনের ফয়েল পেপার, লাইটার এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
উল্লেখ্য যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রোকনের বিরুদ্ধে এর পূর্বেও গাইবান্ধা সদর থানায় চারটি মাদক মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
