আমিনুল ইসলাম হিরো, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের হাটিকুমরুল সাসেক-২ ইন্টারচেঞ্জ প্রকল্পে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ নিয়ে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগের মধ্যেই জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো রকিবর রহমান রকিবকে রায়গঞ্জে সংযুক্ত করা হয়েছে। তবে নতুন কর্মস্থলে যোগদানের কয়েকদিনের মধ্যেই অসুস্থতার কারণ দেখিয়ে ছুটিতে যাওয়ায় ক্ষতিপূরণপ্রত্যাশী ভুক্তভোগীদের মধ্যে নতুন করে অসন্তোষ দেখা দিয়েছে।
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প হাটিকুমরুল সাসেক-২ ইন্টারচেঞ্জ এখন নির্মাণের শেষ পর্যায়ে। প্রায় ৭৩৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্প যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুললেও ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ নিয়ে নানা অভিযোগে প্রশ্নের মুখে পড়েছে সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম।
ভূমি মালিকদের অভিযোগ, অধিগ্রহণ করা জমির বিপরীতে ক্ষতিপূরণের চেক পেতে বছরের পর বছর বিভিন্ন দপ্তরে ঘুরতে হচ্ছে। অনেকের দাবি, ফাইল দ্রুত নিষ্পত্তি ও চেক পাইয়ে দেওয়ার আশ্বাসে মোটা অঙ্কের অর্থ নেওয়া হয়েছে। কিন্তু টাকা দেওয়ার পরও তারা ক্ষতিপূরণের চেক পাননি। যদিও এসব অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তা অস্বীকার করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় দায়িত্ব পালন শেষে গত বুধবার (১০ জুন) রায়গঞ্জ উপজেলা ভূমি অফিসে কানুনগো হিসেবে যোগদান করেন রকিবর রহমান রকিব। পরে ১৪ থেকে ১৬ জুন পর্যন্ত অসুস্থতার কারণ দেখিয়ে তিন দিনের নৈমিত্তিক ছুটির আবেদন করেন। আবেদনে চিকিৎসকের পরামর্শ গ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।
এদিকে, তার রায়গঞ্জে যোগদানের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষতিপূরণসংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে কয়েকজন ভুক্তভোগী উপজেলা ভূমি অফিসে যান। তারা পূর্বের ফাইল, অর্থ লেনদেন এবং ক্ষতিপূরণের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলেও কর্মকর্তাকে কর্মস্থলে না পেয়ে ফিরে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী বলেন, বহুদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলোর ব্যাখ্যা পাওয়ার আশায় তারা এসেছিলেন। কিন্তু কর্মকর্তাকে না পেয়ে তাদের মধ্যে নতুন করে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রাধানগর মৌজার এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, সাসেক-২ প্রকল্পের জন্য তার প্রায় সাড়ে ২৮ শতক জমি অধিগ্রহণ করা হয়। ২০২০ সাল থেকে ক্ষতিপূরণ পাওয়ার জন্য তিনি বিভিন্ন দপ্তরে ঘুরেছেন। একপর্যায়ে সংশ্লিষ্টদের মাধ্যমে তার কাছে ১৫ লাখ টাকা দাবি করা হয়। পরে অন্য জমি বিক্রি করে সেই অর্থ পরিশোধ করেন। কিন্তু এরপর তাকে জানানো হয়, অধিগ্রহণের তালিকায় তার জমির অস্তিত্ব নেই। পরে আবার অতিরিক্ত অর্থ দিলে কাগজপত্র ঠিক করে দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়।
একই ধরনের অভিযোগ করেছেন আরও কয়েকজন জমির মালিক। তাদের ভাষ্য, ক্ষতিপূরণের পুরো প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও অস্বচ্ছতার সুযোগ নিয়ে ৮ থেকে ১৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এসব অভিযোগ অস্বীকার করে সাবেক ভূমি অধিগ্রহণ শাখার দায়িত্বপ্রাপ্ত এবং বর্তমানে রায়গঞ্জ উপজেলা ভূমি অফিসে কর্মরত কানুনগো রকিবর রহমান রকিব বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কোনো অনিয়ম বা অর্থ লেনদেনের সঙ্গে জড়িত নই।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, তিনি নিয়ম অনুযায়ী যোগদান করেছেন। পরে অসুস্থতার কারণে ছুটির আবেদন করেছেন। ভূমি-সংক্রান্ত কোনো অভিযোগ লিখিতভাবে পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুর নাহার বেগম বলেন, অভিযোগ তদন্তে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, সরকারের এই বৃহৎ উন্নয়ন প্রকল্পে ভূমি হারানো মানুষ যেন হয়রানি ও অনিয়মের শিকার না হন, সে জন্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ দ্রুত নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

Alright, 711phcasino caught my attention. Not bad, not bad at all! Graphics are slick, and the bonuses seem legit. Going to keep playing and see how it goes, but so far, so good. Give 711phcasino a shot sometime!
Hmm, bn55com is interesting. The selection of games is varied, which is a plus. I had a little trouble navigating at first, but I figured it out. Worth a look if you’re looking for something new. See what you think at bn55com.
Downloaded the juegaenlineaapp and it’s pretty cool! Easy to use on my phone, and I like that I can play anywhere. A few of the games are a little simple, but still fun to kill some time. Download it now at juegaenlineaapp!