নাটোরের লালপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সালাহ উদ্দিন, লালপুর ( নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১১ জুন) লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫ – ২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কংগ্রেস আয়োজন করে। উপজেলা…

Read More

গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক শাকিল

জিএম সবুজ: গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিয়েছেন এস এম শাকিল হোসেন নামে এক ব্রাজিল সমর্থক। ব্রাজিল দলের ভারসাম্যহীনতায় তিনি এমন কাণ্ড ঘটান। জেলা শহরের গেটপাড়া এলাকায় দুধ দিয়ে গোসল করেন ওই যুবক। ব্রাজিল সমর্থকের এমন কাণ্ডে জেলা জুড়ে বইছে আলোচনার ঝড়। এমনকি দুধ দিয়ে গোসল করার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল…

Read More

বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ফারুক হোসেন: বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে (১১ জুন ২০২৬) জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এসময় বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও…

Read More

নীলফামারীতে মাছ ধরতে সেচ পাম্পের সংযোগ দিতে প্রাণ গেল ২ জনের,আহত ১

  মহিনুল ইসলাম,নীলফামারী প্রতিনিধি।।নীলফামারীতে পুকুরে মাছ ধরতে সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকাল প্রায় ১০টার সময় বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে গিয়ে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- জেলা সদরের কচুকাটা ইউনিয়নের মহব্বত বাজিত পাড়া গ্রামের মৃত মজিবরের ছেলে জালাল উদ্দিন (৫০)…

Read More

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কলা চাষীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি,: গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রদর্শনী ফসল হিসাবে কলা চাষে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ।  মঙ্গলবার উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান। বিতরণ অনুষ্ঠানে অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা…

Read More

বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি। তাঁর অভিযোগ, ২০১৬ সালে তাঁকে ফিফা সভাপতি হতে অনৈতিকভাবে বাধা দেওয়া হয়েছিল। ইনফান্তিনো-সহ পাঁচ ফুটবল কর্তার বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করেছেন প্রাক্তন কিংবদন্তি ফুটবলার প্লাতিনি। সেপ ব্লাটারের পরবর্তী ফিফা সভাপতি হিসাবে প্লাতিনিকেই এগিয়ে রাখা হয়েছিল। কিন্তু দেখা যায়, ব্লাটারের একটি…

Read More

কিশোর গ্যাং, মাদক ও মব জাস্টিস: আইনের সংকট

আমিনুল ইসলাম হিরো: বাংলাদেশের বর্তমান সামাজিক বাস্তবতায় তিনটি বিষয় ক্রমেই গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা, মাদকাসক্তির বিস্তার এবং মাদকবিরোধী অভিযানের নামে সংঘটিত মব জাস্টিস। আলাদা মনে হলেও বাস্তবে এই তিনটি বিষয় একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং পারস্পরিকভাবে পরস্পরকে তীব্র করছে। এর ফলে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতিই নয়, বরং আইনের শাসন ও সামাজিক…

Read More

মাধবপুর ভূমি অফিসে দুটি গুরুত্বপূর্ণ পদ শূন্য,স্থবির ভূমি সেবা কার্যক্রম

আবুল হোসেন সবুজ মাধবপুর হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলা ভূমি অফিসে দীর্ঘদিন ধরে জনবল সংকট থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। নামজারি-খারিজ, ভূমি উন্নয়ন কর পরিশোধ, জমির রেকর্ড সংশোধনসহ বিভিন্ন সেবার জন্য প্রতিদিন অসংখ্য মানুষ অফিসে এলেও প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারীর অভাবে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ফলে সেবাপ্রার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। উপজেলার…

Read More

প্রাইম ব্যাংক-এর উদ্যোগে ‘প্রাইমএকাডেমিয়া এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২ অনুষ্ঠিত

নাসির উদ্দিন আহমেদ: দেশের তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মবিশ্বাসী এবং কর্মসংস্থান উপযোগী হিসেবে গড়ে তুলতে প্রাইম ব্যাংক পিএলসি.-এর উদ্যোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হলো “প্রাইমএকাডেমিয়া এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০”। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) এবং ডিআইইউ ফাইন্যান্স ক্লাবের যৌথ সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের নলেজ টাওয়ারের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষাবিদ এবং ব্যাংকিং খাতের অভিজ্ঞ পেশাজীবীরা। আয়োজনটির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বগুণ বিকাশ, আর্থিক সাক্ষরতা সম্প্রসারণ এবং অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যকার সম্পর্ককে আরও শক্তিশালী করা। অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন শায়লা আবেদীন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং; এম এম মাহবুব হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এবং মিস মনোয়ারা খাতুন, ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, প্রো-ভাইস চ্যান্সেলর; ড. মোহাম্মদ নাদির বিন আলী, রেজিস্টার; এবং ড. হামিদুল হক খান, ট্রেজারার। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ব্যাংকিং খাতের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্য এবং দিকনির্দেশনামূলক আলোচনার মাধ্যমে মূল পর্ব শুরু হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একটি ইন্টারেক্টিভ সেশন, যেখানে শিক্ষার্থীরা আধুনিক ব্যাংকিং ব্যবস্থা, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং আর্থিক খাতে ক্যারিয়ার গঠনের বিভিন্ন বাস্তবধর্মী বিষয় সম্পর্কে ধারণা লাভ করেন। এছাড়াও প্রাইম ব্যাংকের বিশেষজ্ঞদের পরিচালনায় একটি বিশেষ মক ইন্টারভিউ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা রিয়েল-ওয়ার্ল্ড ইন্টারভিউ ও রিক্রুটমেন্ট প্রক্রিয়ার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। সেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের করপোরেট কমিউনিকেশন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ক্যারিয়ার প্রস্তুতি বিষয়ে মূল্যবান পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে ব্যাংকিং খাতের পেশাজীবীদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের সুযোগও তৈরি হয়। “প্রাইমএকাডেমিয়া এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০”-এর মতো উদ্যোগের মাধ্যমে প্রাইম ব্যাংক পিএলসি. দেশের তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি এবং অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যকার ব্যবধান কমিয়ে কর্মসংস্থানমুখী ইকোসিস্টেম তৈরিতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

Read More

আত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা: ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটন

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরের পাতনা গ্রামে গৃহবধূ নাজমা খাতুন (২৪) এর মৃত্যুর ঘটনায় দীর্ঘদিন আত্মহত্যার ধারণা প্রচার করা হলেও অবশেষে সিআইডির অধিকতর তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে জানা গেছে, এটি আত্মহত্যা নয়; বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় ভিকটিমের স্বামী ময়জুল ইসলাম (৩২) হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। মামলার বিবরণে…

Read More