জিএম সবুজ:
গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিয়েছেন এস এম শাকিল হোসেন নামে এক ব্রাজিল সমর্থক। ব্রাজিল দলের ভারসাম্যহীনতায় তিনি এমন কাণ্ড ঘটান।
জেলা শহরের গেটপাড়া এলাকায় দুধ দিয়ে গোসল করেন ওই যুবক।
ব্রাজিল সমর্থকের এমন কাণ্ডে জেলা জুড়ে বইছে আলোচনার ঝড়। এমনকি দুধ দিয়ে গোসল করার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
আর্জেন্টিনায় যোগ দেয়া এস এম শাকিল হোসেনের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামে।
ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন বন্ধুর উপস্থিতিতে এস এম শাকিল হোসেনের মাথায় দুধ ঢালা হচ্ছে। দুধ ঢালার সময় শাকিল বন্ধুদের আরও বেশি দুধ ঢালতে উৎসাহিত করছেন। এ সময় শাকিল তার আরও দুই বন্ধুর নাম উল্লেখ করে তাদেরও আর্জেন্টিনার সমর্থক হওয়ার আহ্বান জানান।

ভিডিওতে শাকিলকে বলতে শোনা যায়, জন্মের পর থেকে তিনি ব্রাজিলের সমর্থক। কিন্তু দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়া এবং প্রতিপক্ষ সমর্থকদের নানা বিদ্রুপের কারণে তিনি হতাশ। এ কারণে দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। আজ দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ত্যাগ করব। নতুন করে আর্জেন্টিনায় যোগ দেব।
দুধ ঢালার সময় শাকিল বন্ধুদের আরও বেশি দুধ ঢালতে উৎসাহিত করছেন। মজা করে তিনি বলেন, ‘যত পাপ সব ধুয়ে যাক।’ পরে নিজেকে আর্জেন্টিনার সমর্থক হিসেবে ঘোষণা করেন। এ সময় শাকিল তাঁর আরও দুই বন্ধুর নাম উল্লেখ করে তাঁদেরও আর্জেন্টিনার সমর্থক হওয়ার আহ্বান জানান।
এস এম শাকিল হোসেন জানান, আমি ফুটবল বোঝার পর থেকে ব্রাজিলের সমর্থক ছিলাম। কিন্তু ২০১০ সালের জার্মানির কাছে ৭ গোল খাওয়াসহ ২৪ বছর ধরে বিশ্বকাপহীনতায় রয়েছে। সেই সাথে বিগত দিনগুলোতে ব্রাজিলের পার্ফমেস প্রচণ্ড রকমের খারাপ। এতে আর্জেন্টিনার সমর্থকেরা প্রচণ্ড করমের ট্রল করে। এছাড়া এবারের বিশ্বকাপেও ব্রাজিলের ভালো করার কোন সম্ভাবনা নেই। তাই আমি ৬ কেজি দুধ ও ১ কেজি পানি দিয়ে দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ দিয়েছি।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে নিছক কৌতুক হিসেবে দেখছেন, আবার কেউ ফুটবল সমর্থকদের আবেগের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করছেন।

Bet43, huh? Signed up the other day. Registration was smooth and so far, so good with the betting options. Let’s see how lucky I get! bet43
Been using 345betlogin for a bit now. The login is super easy, and they’ve got a decent selection of stuff to bet on. No complaints so far. 345betlogin
Downloaded the 3patticrownapk app and it’s pretty addictive. The interface is nice and clean. Recommend giving it a go if you’re into games. 3patticrownapk