গাইবান্ধা প্রতিনিধি,:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রদর্শনী ফসল হিসাবে কলা চাষে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ। মঙ্গলবার উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান।
বিতরণ অনুষ্ঠানে অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদীসুর রহমান, এসএপিপিও সারোয়ার জাহান। উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কলা চাষিরা অংশ নেন।
