রাজশাহীর পুঠিয়ায় চেয়ারম্যান নেই, সচিবের মৃত্যু—পুঠিয়ার ভাল্লুকগাছি ইউপি, সেবা পেতে নাকাল মানুষ
পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ চেয়ারম্যান নেই। সচিব মারা গিয়েছেন। প্রশাসকের দেখা মিলল না ইউনিয়ন পরিষদে। তালাবন্দি চেয়ারম্যানের ঘর, উদ্যোক্তার কক্ষও। মেম্বারদের হলঘর খোলা থাকলেও নেই কোনও জনপ্রতিনিধি। অথচ বাইরে অপেক্ষায় একের পর এক মানুষ—কারও কলেজে ভর্তি হতে নাগরিকত্ব সনদ দরকার, কারও প্রয়োজন বাবার মৃত্যুসনদ, কেউ আবার ভোটার হওয়ার জন্য এসেছেন প্রত্যয়নপত্র নিতে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর…
