বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে সড়কে আগুন, শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের কোনাবাড়ীতে দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের কয়েকশ শ্রমিক। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে কোনাবাড়ীর আমবাগ এলাকায় কারখানার সামনে ফিডার রোড অবরোধ করে অবস্থান নেন শ্রমিকরা। বকেয়া বেতন…

Read More

 টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার লক্ষ্যে এশিয়ান গেমস শেষে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। এর মধ্য দিয়ে ২০২২ সালে শুরু হওয়া টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তার অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। তবে ওয়ানডে দলে নেতৃত্ব চালিয়ে যাবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এরই মধ্যে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার…

Read More

পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য

সাহসিকতা ও বীরত্ব, দায়িত্ব পালনে বিশেষ অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০২৫ সালের জন্য চারটি ক্যাটাগরিতে এসব পদক দেওয়া হবে।…

Read More

খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ: লায়ন মো. গনি মিয়া বাবুল

খাদ্য মানুষের মৌলিক অধিকার। অথচ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে একদিকে মানুষ খাদ্যসংকট ও অপুষ্টির সঙ্গে লড়ছে, অন্যদিকে বিপুল পরিমাণ খাদ্য নানা কারণে নষ্ট ও অপচয় হচ্ছে। এই বৈপরীত্যকে কেবল সামাজিক অসচেতনতার বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। খাদ্যের অপচয় এখন অর্থনীতি, কৃষি, জনস্বাস্থ্য, পরিবেশ এবং জাতীয় খাদ্যনিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যা। বাংলাদেশের বাস্তবতায় মূল্যস্ফীতি,…

Read More

অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম কম: রিজভী

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কাজ করছে বলেও জানান তিনি। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক…

Read More

বিশ্বমঞ্চে বাংলাদেশের মানুষের কথা বলবেন তারেক রহমান: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের মানুষের কথা, দেশের স্বার্থ, সরকারের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সোমবার (২১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। একই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে…

Read More

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকাংশেই স্বাস্থ্যখাতের উন্নয়নের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। বিশেষ করে যেসব হাসপাতালে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বেশি সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন, সেসব প্রতিষ্ঠানে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে…

Read More

ছবি তুলতে না পেরে ভোজপুরী অভিনেত্রীর গাড়িতে ইট-পাটকেল

বিহারে একটি জুয়েলারি শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে হামলার শিকার হয়েছেন ভোজপুরী অভিনেত্রী কাজল রাঘওয়ানি। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাকে একনজর দেখতে ও ছবি তুলতে না পেরে একদল লোক তার গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে বলে জানা গেছে। হামলায় অভিনেত্রীর গাড়ির একটি কাঁচ ভেঙে যায় এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর…

Read More

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-আহসা এলাকায় দুটি গাড়ির সংঘর্ষে একই পরিবারের সাত সদস্যসহ মোট নয়জন নিহত হয়েছেন। নিহত পরিবারের সদস্যদের মধ্যে বাবা-মা এবং তাদের পাঁচ সন্তান রয়েছেন। রোববার আল-উকাইর-আল-উয়ুন সড়কে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সৌদি আরবের ট্রাফিক কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষে দুটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি গাড়িতে থাকা একই পরিবারের সাতজন…

Read More

মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন ইব্রাহিম আল-মাদানি আর নেই

পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি আর নেই। সোমবার (২১ সেপ্টেম্বর) ফজরের সময় মক্কায় তিনি ইন্তেকাল করেন। হারামাইন শরীফাইনের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। শায়খ ইবরাহিম আল-মাদানি মসজিদুল হারামের মুকাব্বিরিয়া বিভাগের অন্যতম সদস্য ছিলেন। তিনি বিশেষভাবে ফজরের আজান ও তাকবির দেওয়ার জন্য পরিচিত…

Read More