সম্মিলিত সাংবাদিক পরিষদের পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান শুক্রবার

সংবাদ বিজ্ঞপ্তি:

এসএসপি’র কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ গত ১৪ মে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী ১২ জুন ২০২৬ খ্রি: তারিখ, রোজ শুক্রবার বিকাল ০৪.০০ ঘটিকায় বাংলাদেশ জাতীয় জাদুঘর এর বেগম সুফিয়া কামাল মিলনায়তন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, উপদেষ্টা বিএনপি চেয়ারম্যান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম, মাননীয় প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রধান আলোচক, জনাব কাদের গণি চৌধুরী, মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ আবুল কালাম, মাননীয় সংসদ সদস্য, কুমিল্লা-৯, ফেরদৌস আরা, প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী, একুশে পদকপ্রাপ্ত ও রবি চৌধুরী, জনপ্রিয় সঙ্গীতশিল্পী। সভাপতিত্ব করবেন, জনাব এস.এম.সামছুল আলম নিক্সন সদ্যবিদায়ী সভাপতি সম্মিলিত সাংবাদিক পরিষদ-এসএসপি।

এমতাবস্থায়, উক্ত অনুষ্ঠান কভারেজের জন্য একজন রিপোর্টার ও ক্যামেরাম্যান পাঠানোর জন্য অনুরোধ জানাচ্ছি।

 

 

3 thoughts on “সম্মিলিত সাংবাদিক পরিষদের পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান শুক্রবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *