কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা,৯ বস্তা সার উদ্ধার,আটক -২

 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে ১ কোটি ৮১ লক্ষ ৭০ হাজার ৯ শত টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা ও ৯ বস্তা সারসহ ২ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টা ও রাত দেড়টার সময় পালংখালী ইউনিয়নের বটতলী গ্রামের মিজানের ঘের নামক স্থান ও পালংখালী উচ্চ বিদ্যালয় এলাকা থেকে পৃথক দুটি অভিযানে ইয়াবা,সারসহ ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,বালুখালী পুচিবুনিয়া গ্রামের আবদুস শুককুর এর ছেলে মামুনুর রশিদ (১৮)ও ২১ নং রোহিঙ্গা ক্যাম্পের, বি-৩ ব্লক ও শ্যামপুর গ্রামের মৃত জুহার এর ছেলে মোঃ জাফর (২৫)।

বৃহস্পতিবার (১১ জুন) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক পৃথক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি’র বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৯ হতে আনুমানিক ২.৫ কিঃ মিঃ দক্ষিণ পশ্চিম দিকে এবং বিওপি হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ পশ্চিম দিকে পালংখালী উচ্চ বিদ্যালয় এর নিকট দিয়ে পালংখালী হতে উখিয়া বাজারগামী একটি অটো গাড়ী আসতে দেখে বিজিবি টহল দল চ্যালেঞ্জ করলে অটো গাড়ীর ভিতরে থাকা চোরাকারবারী মোঃ ইসমাইল (৩৭), দৌড়ে গ্রামের ভিতরে পালিয়ে যায়।

এসময় অটো চালক মামুনুর রশিদকে আটক করে অটো গাড়ীটি তল্লাশী করে গাড়ীতে থাকা নীল রংয়ের ড্রামের ভিতর হতে ৬ কার্ট ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত অটো গাড়ীসহ২ টি মোবাইল ফোন জব্দ করে।

আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্য বহন করছিল বলে স্বীকার করে।অপর অভিযান চালানো হয় রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি‘র একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে বটতলী গ্রামের মিজানের ঘের নামক স্থান দিয়ে কিছু সংখ্যক লোক পানি দিয়ে বস্তা ভাসিয়ে আনতে দেখতে পেয়ে বিজিবি টহল দলের সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। পরবর্তীতে বিজিবি টহল দলের উপস্থিতি পেয়ে চোরাচালানীরা বস্তা ফেলে পালানোর সময় মোঃ জাফর (২৫),কে আটক করা হয়। অন্যরা পানি দিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ৯ বস্তা সার উদ্বার করতে সক্ষম হয়। আটককৃত ইয়াবা, সার ও আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *